ব্যবসা প্রসাশনেও আছে কাজের সুযোগ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২১:১৫
শিক্ষিত জাতি গঠন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। কিন্তু সাধারণ শিক্ষা অর্জনে আমাদের দেশের অনেক শিক্ষার্থীই আজ বেকার। বেকারত্বের এই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রত্যেক শিক্ষার্থীর উচিত সময়োপযোগী ও কর্মমুখি শিক্ষা গ্রহণ করা। কারণ, গতানুগতিক শিক্ষার চেয়ে সময়োপযোগী শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা সহজেই সফল হতে পারে। জাতিকে একদল দক্ষ মানবসম্পদ উপহার দেওয়ার প্রত্যয়কে সামনে রেখে ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিআইআইটি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও কম্পিউটার বিষয়ে (সিএসই) প্রোগ্রাম চালু করে। ৯১৪৩২৬১, ০১৭১৩৪৯৩২৮৬, ০১৭১৩৪৯৩২৮৩ নম্বরে ফোন করে এই প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
সময়োপযোগী শিক্ষা প্রদানের ক্ষেত্রে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে। চাকরি ক্ষেত্রে ডিআইআইটি’র শিক্ষার্থীদের সাফল্য প্রায় শতভাগ।
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) দীর্ঘ আট বছর যাবত্ বিবিএ ও সিআইএস প্রোগ্রাম পরিচালনা করে বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫৩টিরও বেশি প্রতিষ্ঠানের মধ্যে ডিআইআইটি’র শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে। এর মূল কারণ হিসাবে দেখা গেছে ডিআইআইটির শিক্ষার্থীদের লেখাপড়ায় নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের বাস্তবভিত্তিক শিক্ষা দান। বিবিএ ও সিএসই প্রোগ্রামে দরিদ্র ও মেধাবীদের ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন ধরনের স্কলারশিপও প্রদান করা হয়।
যোগাযোগ :৬৪/৩, লেকসার্কাস, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা।