নতুন দুই সিনেমায় সারা

দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডি অভিনেত্রী সারা জেরিন। সিনেমা দুটি হল জাকির হোসেন রাজুর ‘ভুলতে পারি না তারে’ এবং সায়মন তারিকের ‘স্যরি ম্যাডাম’। সিনেমায় অভিনয় প্রসঙ্গে সারা বলেন, ‘আমার সব স্বপ্ন সিনেমা ঘিরে। আমি সব সময় প্রতিষ্ঠিত নির্মাতাদের সিনেমায় কাজ করতে চেয়েছি। তবে নতুন নির্মাতাদের সিনেমাতেও আমি অভিনয় করব। সেক্ষেত্রে শর্ত হল, ভালো গল্প, চিত্রনাট্য ও দক্ষ ইউনিট। -বিডিনিউজ২৪ডটকম