বাংলাদেশ বেতারের এবিইউ পুরস্কার লাভ

বাংলাদেশ বেতার সম্মানজনক এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) পুরস্কার ২০১৩ লাভ করেছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সোমবার এবিইউ-এর ৫০তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ বেতারের পক্ষে পুরস্কারপ্রাপ্ত নাটক ‘দি রাইজিং সান (আলোর পথযাত্রী)’-এর লেখক ও প্রযোজক মো. ফখরুল করিম এ পুরস্কার গ্রহণ করেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ এ সময় উপস্থিত ছিলেন। সদস্যভুক্ত দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে অনুষ্ঠান প্রচারের জন্য এবিইউ বেতার এবং টেলিভিশনকে এ ধরনের পুরস্কার প্রদান করে থাকে। গত ২৩ অক্টোবর হ্যানয়ে এবিইউ সাধারণ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলন শেষ হবে আজ। - তথ্য বিবরণী