ছাত্র ফ্রন্টের নতুন কমিটি গঠন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৯
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সাইফুজ্জামান সাকন পুনর্নির্বাচিত এবং সাধারণ সম্পাদক হিসেবে স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে পঞ্চদশ কেন্দ্রীয় কাউন্সিলে এ দুইজন নির্বাচিত হন। এ সময় ২১ সদস্যের নতুন কমিটিও ঘোষণা করা হয়। নতুন কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি কল্যাণ দত্ত, সাংগঠনিক সম্পাদক সত্যজিত্ বিশ্বাস, দপ্তর সম্পাদক শরীফুল চৌধুরী, অর্থ সম্পাদক মলয় সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ শাহরিয়ার, স্কুল সম্পাদক তাজ নাহার রিপন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সেঁজুতি চৌধুরী।