বাংলাদেশ ক্রিকেট দলকে জেপির অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে সকল খেলোয়াড়, কোচ এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়ায় রুবেল হোসেনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক ক্রীড়া মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করে বলেন, নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দল তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে এবং সিরিজ জয়ের মাধ্যমে বিশ্বের ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবে। -খবর বিজ্ঞপ্তি