বিজেএমসি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাবে আজ

পেশাদার ফুটবল খেলোয়াড় দলবদলের সময় বাড়ানো হলেও সেদিক তাকাতে নারাজ অফিস দল বিজেএমসি ফুটবল দল। তারা গতকাল সিদ্ধান্ত নিয়েছে খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়ে ফেলবে আজ। বাফুফে জানিয়েছে, আজ বিকাল চারটায় খেলোয়াড় রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা শুরু করতে চায়। বিজেএমসি যদি এটা করেই ফেলে তারপরও ভালো। কারণ তারা বর্ধিত সময়ের দিকে না তাকিয়ে পূর্ব ঘোষিত সময়ে কাজ সেরে ফেলছে। কোনো খেলোয়াড় বাকি থাকলে অন্য সময়ও করা যাবে। মুক্তিযোদ্ধা সংসদও যে কোনো সময় খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়ে ফেলতে পারে বলে জানা গেছে।