প্রাইম ব্যাংক জেলা ফুটবল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:১৪
প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে গতকাল নোয়াখালী ফুটবল একাডেমির জয় কেড়ে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নোয়াখালী ফুটবল একাডেমি ৩১ মিনিটে মাসকুরের গোলে এগিয়েছিল ১-০। ৬১ মিনিটে মফিজের গোলটি সমতা এনে দেয় শেখ রাসেলকে ১-১।
গতকাল বিকালে মানিকগঞ্জে অনুষ্ঠিত জেলা ফুটবল লিগে দাশোরা নগর জাগরণ সংসদ ২-১ গোলে হারিয়েছে গ্রীন সোসাইটি ক্লাবকে। বিজয়ী দলের শফিক, লিটন এবং বিজিত দলের মুকুল গোল করেন।
ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় বিভাগ জেলা ফুটবল লিগে আগমনী স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে বরুণাগাঁও ন্যাশনাল ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের অরুন ২, সেলিম এবং বিজতি দলের আব্দুর রহমান গোল করেন।