অনূর্ধ্ব-১৫ প্ল্যান ফুটবলের খবর

প্ল্যান অনূর্ধ্ব ১৫ ফুটবলে গতকাল পটুয়াখালীতে অনুষ্ঠিত পটুয়াখালী জেলা ৪-০ গোলে বরগুনা জেলাকে হারিয়েছে। গোল করে তানজিল ৩ এবং মারজানা। দিনাজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ঠাকুরগাঁও জেলা ১-০ গোলে নীলফামারি জেলাকে হারিয়েছে। বেবী আক্তার গোল করে। চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বৃষ্টির ২ গোলে চুয়াডাঙ্গা হারিয়েছে মেহেরপুরকে। রাজশাহী মুক্তিযোদ্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সিরাজগঞ্জ ৮-০ গোলে নাটোরকে হারিয়েছে। আলো খাতুন ৩, রাবেয়া খাতুন ২, আলেয়া খাতুন ২ এবং মারিয়া ১ গোল করে।