অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতা ফেরাল ভারত

বিরাট কোহলির বিষ্ফোরক সেঞ্চুরি এবং ওপেনার শিখর ধাওয়ানের ১০০ রানে ভারত গতকাল বুধবার রাতে নাগপুরে অস্ট্রেলিয়াকে তিন বল বাকি থাকতে ছয় উইকেটে হারিয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজটি জিতে নেয়। কোহলি ৬৬ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১৮টি চার ও একটি ছক্কার মার ছিল। এর আগে অধিনায়ক জর্জ বেইলির ১১৬ বলে তোলা ১৫৬ ও শেন ওয়াটসনের ৯৪ বলে করা ১০২ রানে অস্ট্রেলিয়া ৩৫০ রান তোলে। সিরিজের আগের পাঁচটি খেলায় অস্ট্রেলিয়া দুটি ও ভারত একটিতে জয় পায়। অপর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষটি জিতল ভারত। বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে ফিল্ডিং নেয়ার পর সফরকারীরা ৪৫ রানে দুই ওপেনার ফিল হিউজেস (১৩) ও অ্যারন ফিঞ্চকে (২০) হারায়। তারপরও বেইলি ও ওয়াটসনের কৃতিত্বে বড় সংগ্রহ হাকায় অস্ট্রেলিয়া। যদিও তা যথেষ্ঠ প্রমাণিত হয়নি। স্বাগতিকদের পক্ষে রবিচন্দ্র অশিন ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।