ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজির পাশে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখী সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়। এ ঘটনায় ৩০ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ধামরাইয়ের পাল সিএনজির পাশে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় বাস চালক কোরবান আলী, দেলোয়ারা বেগম (৫০), আঃ মজিদ (৩০), মজনু মিয়া (২৭), মুনতাজ উদ্দিন (৩৪) মারা যায়। ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।