সিলেটে যুবলীগ কর্মীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৪৬
নগরীর আখালিয়ায় দুর্বৃত্তরা এক যুবলীগ কর্মীর হাত পায়ের রগ কেটে দিয়েছে। গত মঙ্গলবার রাতে আখালিয়ার তপোবন এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল আহমদ নামের ওই কর্মীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বুধবার পর্যন্ত তার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়।
গত মঙ্গলবার রাতে আখালিয়াস্থ তপোবন এলাকায় দুলালের ব্যবসাপ্রতিষ্ঠানে ৫টি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে তার উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুলালের হাত-পায়ের রগ কেটে দেয়। তার আর্ত-চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।