চট্টগ্রামে শিবিরের ককটেল বিস্ফোরণ

নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় গতকাল বুধবার ককটেল বিস্ফোরণ করেছে শিবির। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে শিবির কর্মীরা রাহাত্তারপুলে একটি মিছিল বের করে। এক পর্যায়ে পরপর ৬টি ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়। শিবির কর্মীদের সন্ধানে পুলিশ এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে নগরীর ডিসি হিলে চট্টগ্রামের জেলা প্রশাসকের বাস ভবনের অদূরে দুইটি ককটেল বিস্ফোরিত হয়।