খালেদা জিয়ার সঙ্গে বাম দলের বৈঠক

কমিউনিস্ট পার্টির নেতারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে ১৮ দল থেকে জামায়াতকে বাদ দেয়ার অনুরোধ করেছেন। তারা বলেন, সকল দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যর প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন। তারা অনুরোধ করেন, বিএনপি ক্ষমতায় এলে যেন যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে এবং জামায়াতকে নিষিদ্ধ করে।