ভালবাসায় সাহায্য করলো ডলফিন!

অনেকদিন ধরেই দুইজনের মধ্যে ভালবাসা ছিল। কিন্তু বিয়ের প্রস্তাবটি কোনোদিন দেয়া হয়নি। ফলে মনের ভালবাসা যেন ব্যর্থতার দিকেই যাচ্ছিল। অবশেষে মনের সেই ভালবাসাকে বাস্তবে রূপ দিল ডলফিন! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটেছে। অ্যালেক্স রিগবি (২৭) তার বান্ধবী দেবি প্রেস্টনকে (২৬) অনেকদিন ধরেই ভালবাসছিলেন। কিন্তু সমস্যা ছিল বিয়ের কথা বলা যাচ্ছিল না। অবশেষে রিগবি তার বান্ধবীকে নিয়ে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গেলেন। কাছেই ছিল একটি হ্রদ। সেখানে ছিল ডলফিন। রিগবি জানতো প্রেস্টন ডলফিন খুব ভালবাসতো। তাই সে প্রেস্টনকে হ্রদে সাঁতার কাটতে বললো। আর অপর পাশ দিয়ে রিগবি ডলফিনের পিঠে উঠে এসে প্রেস্টনকে বললো, তুমি কি আমাকে বিয়ে করবে? আর ওমনি প্রেস্টন রাজি হয়ে গেল। আর এতেই বাজিমাত! পরে প্রেস্টন টের পেল ডলফিনের আড়ালে ছিল প্রিয়তম রিগবি।-মিরর নিউজ