জেপি’র প্রেসিডিয়াম সভা আজ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৫৮
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সভা লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এতে সভাপতিত্ব করবেন। সভায় বিরাজমান রাজনৈতিক ও আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে। উক্ত সভায় দলের প্রেসিডিয়ামের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।