বিডিআর হত্যা মামলার রায় ৫ নভেম্বর

পিলখানা বিডিআর হত্যাযজ্ঞ মামলার রায় আগামী ৫ নভেম্বর ঘোষণা করা হবে। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণার এই নতুন তারিখ ধার্য করেন। এর আগে বকসীবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে গতকাল এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। মঙ্গলবার সন্ধ্যায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রায় ঘোষণা স্থগিত করা হয়।