বাণিজ্যিকভাবে ৩.৫জি চালু করেছে রবি

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্ধারিত কিছু এলাকায় বাণিজ্যিকভাবে ৩.৫জি সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রবির ৩.৫জি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজ, মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখা, খেলা ও ফাইল ডাউনলোড করতে পারবেন। বিশেষ উদ্বোধনী প্রমো বোনাস প্যাক হিসাবে গ্রাহকরা মাসিক ২ গিগাবাইট প্যাক (এ ছাড়াও ১ গিগাবাইট, ৩ গিগাবাইট ও ৫ গিগাবাইট প্যাক রয়েছে) কিনলে ১ গিগাবাইট ফ্রি থ্রিজি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এই ফ্রি ১ জিবি থ্রিজি ইন্টারনেটের মেয়াদ ৩ মাস। ১ গিগাবাইট মাসিক প্যাকের মূল্য ২৭৫ টাকা, ৩ গিগাবাইট ৪৫০ টাকা এবং ৫ গিগাবাইট প্যাকের মূল্য ৬৫০ টাকা। অন্যদিকে ২ গিগাবাইটের রেটের মতো ‘পে অ্যাজ ইউ গো’ ট্যারিফের আওতায় ২৪ ঘণ্টা একই রেট-প্রতি কিলোবাইট ০০.০১৫ টাকা হারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন রবি গ্রাহকরা। এ ছাড়া থ্রিজি ব্যবহার উপযোগী হ্যান্ডসেটে চলতি বছরের নভেম্বরে গ্রাহকরা বিনামূল্যে ‘অন-নেট রবি থেকে রবি ভিডিও কল’ এক্সট্রা বোনাস অফার উপভোগ করতে পারবেন।