বাংলাদেশে ডি-লিংক ক্লাউড সেবা

মাই ডি-লিংক ক্লাউড সেবা ও ডি-লিংক ব্র্যান্ডের ক্লাউড পণ্য বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এর মধ্যে রয়েছে DIR-600L/DIR-605L/DIR-506L মডেলের ক্লাউড রাউটার ও DCS-932L মডেলের ক্লাউড ক্যামেরা। এগুলোর মাধ্যমে যেকোনো স্থান থেকে ঘরের প্রতিটি সদস্যের সাথে যোগাযোগ করা ও হোম নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসেই প্রবেশ করে তা নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ডকুমেন্ট শেয়ার করা যায়। www.mydlink.com ওয়েবসাইট থেকে মাই ডি-লিংক মোবাইল অ্যাপসও পাওয়া যাবে। এর মাধ্যমে দূরে থেকেও বাসায় অবস্থান করা যে কারও সাথে ভিডিও কল করা যাবে এবং ইন্টারনেটে কে কী করছে, তা জানা যাবে। এই সেবা সম্পর্কে আরও জানতে ফোন করা যাবে ০১৯৩৯৯১৯৫৮৯ নম্বরে।