রুদ্ধ দুয়ার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২০:৪৯
চ্যানেল আইতে আজ দুপুর ২টা ৫০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘রুদ্ধ দুয়ার’। আল মনসুরের রচনায় এটি পরিচালনা করেছেন সবুর খান। এই টেলিফিল্মের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও জেনি। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, বৃষ্টি, সাঈদ সাখাওয়াত, রিনা রহমান, মতিউর রহমান ও সিদ্দিক মাস্টার। এর গল্পে দেখা যাবে, সবুজ পেশায় একজন ইঞ্জিনিয়ার। পরিবারের সবাই তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে, কিন্তু তিনি রাজি না। এক পর্যায়ে পরিবারের সবাই তাকে রাজি করানোর জন্য অনশন করে। কিন্তু এই অনশনও কাজে দেয় না। পরদিন এই বাড়িতেই অপূর্বের বউ হিসেবে নিজেকে দাবি করে হাজির হন জেনি। কিন্তু অপূর্ব পুরোই অস্বীকার করে যে, এটি তার বউ নয়। এ নিয়েই এগিয়ে যায় টেলিফিল্মটি।
বছরব্যাপী অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘স্টুডেন্ট পার্লামেন্ট’-এর ফাইনাল আজ সকাল ১১টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। অনুষ্ঠানটি রাত ১টায় পুনরায় প্রচারিত হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে হাসান আহমেদ চৌধুরী কিরণ ট্রফি প্রদান করছেন। পাশে প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান।