রূপগঞ্জে বিএনপির মহাসড়ক অবরোধ :বিক্ষোভ

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও ১৮ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, জুলুম ও নির্যাতনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ অবরোধ তুলে দিলে যাত্রামুড়ায় তারা প্রতিবাদ সভা করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, যুগ্ম সম্পাদক হাজী বাছির উদ্দিন, যুবদল কেন্দ্রীয় নেতা আশরাফুল হক রিপন, উপজেলা জাসাসের সভাপতি জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি শরীফ মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদত সায়েম, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, কৃষক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন রিপন, আব্দুল জলিল, মিলন ভুঁইয়া, রিটন প্রধান, কোহিনুর, সেলিম মোল্লা, হাসান ইমাম বাবুল, ছাত্রদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আলমগীর হোসেন, মুস্তাফিজুর রহমান শুক্কুর প্রমুখ। উল্লেখ্য, গত ৬০ ঘন্টা হরতালের ঘটনায় উপজেলা বিএনপির ৫ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের হয়েছে।