নাগরপুরে বিএনপির মিছিল ও সমাবেশ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২১:০৭
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি পৃথক পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী গ্রুপ ও জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল আওয়াল লাভলু গ্রুপের সমর্থকরা পৃথক পৃথকভাবে মিছিল ও সমাবেশ করে। এসময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ১৮ দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।