রসুনিয়া স্কুল পরিচালনা অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

সিরাজদিখান উপজেলার রসুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। ভোটে নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন- মোঃ বিল্লাল হোসেন, আব্দুস সালাম মনু, তফসির আল বাহার, মো. আকবর আলী। নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।