নোয়াখালীতে হত্যার দায়ে দুই যুবকের যাবজ্জীবন

নোয়াখালীর জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার আদালত বুধবার শিশু ফারুক (১২) হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম করাদণ্ডের আদেশ দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো আব্বাছ উদ্দিন ও বেলাল উদ্দিন। আদালত সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে ২০০৯ সালে ১৪ মার্চ রাতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহীর দক্ষিণ গাংচিল ভূমিহীন আবাসন প্রকল্পের বাসিন্দা সিরাজ উদ্দিনের একমাত্র সন্তান ফারুককে ডেকে নিয়ে গাঁজা সেবন করিয়ে অজ্ঞান করে মেরে লাশ গুম করে। ঘটনার ৪ দিন পর এলাকাবাসী একই এলাকার গণল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে ফারুকের গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফারুকের পিতা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।