ঢাকা-ঈশ্বরদী রুটে ১৭ বছর পর বিমান চলাচল শুরু
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২১:১৭
দীর্ঘ ১৭ বছর প্রতীক্ষার পর ঈশ্বরদী-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হলো। বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরিফ ঈশ্বরদী বিমানবন্দরে নামেন এবং ইউনাইটেড এয়ারওয়েজ আয়োজিত অনুষ্ঠানে ঈশ্বরদী-ঢাকা-ঈশ্বরদী যাত্রীবাহী ফ্লাইটের উদ্বোধন করেন।
আপাতত সপ্তাহের শনি ও সোমবার একটি করে ফ্লাইট এই রুটে চলাচল করবে। এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, ৩৭ আসনের ড্যাশ ৮-১০০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে দুপুর ২-১০ মিনিটে ঈশ্বরদীর উদ্দেশে এবং ঈশ্বরদী থেকে ৩-১০ মিনিটে ঢাকার উদ্দেশে বিমান ছেড়ে যাবে।