জামালপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

জামালপুরে পৃথক দুইটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। জামালপুর রেলওয়ে থানার এস আই ওসমান গনি জানান, গতকাল বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শহরের লাঙ্গলজোড়া গ্রামের ওমর ঢালী (১৭) ঘটনা স্থলেই মারা যায়। অপর দিকে গত বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একই ট্রেনের নিচে কাটা পড়ে জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলওয়ে ষ্টেশনে বিল্লাল হোসেন (১৬) গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে সে মারা যায়।