রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুইদিন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুইদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার থেকে প্রতি শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচির পুনঃনির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী অফিস সময় সকাল সাড়ে ৮টা থেকে ৩টার পরিবর্তে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে। সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।