আজ জাতীয়
যুব দিবস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২১:৫৩
আজ শুক্রবার জাতীয় যুব দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট তাঁর বাণীতে বলেছেন, আমাদের জাতীয় ইতিহাস যুবসমাজের গৌরবদীপ্ত ভূমিকায় ভাস্বর। বায়ান্নের ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা উত্তরকালে জাতীয় ইতিহাসের সকল ক্রান্তিলগ্নে যুবদের রয়েছে দৃপ্ত পদচারণা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবসমাজ। এরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার মূর্ত প্রতীক।