ঢাবি ও ইউনিসেফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে স্বাস্থ্য, পুষ্টি ও শিশু সুরক্ষা বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর মধ্যে বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামালউদ্দীন এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি প্যাসকেল ভিলেনিভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন ইউ আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং ইউনিসেফ-এর মি. চার্লি এইচ সার্জিয়ান ও পিটার রেভেঞ্জ ক্রফট উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি