বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় গত শুক্রবার সেনাবাহিনীর ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে নিহত সেনা সদস্য নিপন চাকমার মৃতদেহ পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মরদেহটি রাঙ্গামাটি সার্কিট হাউজ হেলি প্যাডে নিয়ে আসা হয়। এর পর পিতা ক্রিপাধন চাকমাকে সেনাবাহিনী মৃতদেহটি হস্তান্তর করেন এবং পরে নিহতের নিজ বাড়ি রাঙ্গামাটির কুতুকছড়ির মধ্যপাড়ায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন। এসময় হঠাত্ পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল মারা যান এবং নিপুন চাকমা চিকিত্সাধীন অবস্থায় মারা যান।