তাইপে আরচ্যারিতে প্রেননয় মুরং চতুর্থ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২২:০৮
চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত ইউথ অলিম্পিক গেমস পুরুষ বাছাইয়ে বাংলাদেশের আরচ্যার প্রেননয় মুরং চতুর্থ হয়েছেন। গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে ফিলিপাইনের এক নম্বর র্যাংকিংয়ের আরচ্যার মোরেনো লুইসের কাছে হেরে যান প্রেননয় মুরং। এর আগে মুরং ইলিমিনেশন রাউন্ডের খেলায় ফিলিপাইনের শান্তিয়াগো জন ফিলিপকে ৬-৪ সেট পয়েন্টে হারান। এরপর জাপানের মুতো হিরুকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছিলেন। ফিলিপাইনের মোরেনো লুইস গ্যাবরিয়েল স্বর্ণ পদক জয় করেন।
মহিলা বিভাগে বাংলাদেশের হিরা মনি ইরানের ফারাহমান্ড ডেলিয়ার সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও টাইব্রেকারে ৫-৬ সেট পয়েন্টে হেরে যান। এই বিভাগে স্বর্ণ জয় করেন কাজাকিস্তানের আবদ্রাজাক অরজাহান। ১৮তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপের বাংলাদেশের পরবর্তী খেলা শনিবার।