দেশজুড়ে ১৪ দলের প্রতিবাদ সমাবেশ আজ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৩
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আজ শুক্রবার বিকালে রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে। বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল, বোমাবাজি, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিকাল ৩টায় রাজধানীর পল্ল¬বী ১২ নম্বর বিআরটিসি বাস ডিপো সংলগ্ন স্থানে সমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী এমপি প্রতিবাদ সমাবেশের কর্মসূচিকে দেশব্যাপী সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।