ভীতিকর পরিবেশ সৃষ্টি করে আলোচনায় বসানো যাবে না
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৪
বিরোধী দলের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কোনো ভীতিকর পরিবেশ সৃষ্টি করে আমাদের আলোচনায় বসানো যাবে না। কোনো অন্যায় দাবি মেনে নেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করতে যে কোন দলের সাথে আলোচনায় বসতে রাজি। তবে কোনো ভীতিকর পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হবে এটা আমাদের কাম্য নয়। গণতান্ত্রিক দল হিসাবে আলোচনায় আমরা ভীত নই। এর আগে মন্ত্রী কচুয়া উপজেলার সাচার প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।