সেনবাগে জামায়াত আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৫
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৫
নোয়াখালীর সেনবাগ উপজেলার কুতুবেরহাট বাজারে গত বুধবার রাতে স্থানীয় জামায়াত-শিবির ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংষর্ষে উভয় পক্ষের অন্তত: পাঁচজন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এদিকে এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে ধর্মঘটের ডাক দেয়। ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিলও করেছে।