প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টি (জেপি) নেতৃবৃন্দের বৈঠক আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গণভবনে চলমান সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা বলা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উক্ত বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।