জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, কোনো অজুহাত শুনতে চাই না, কৃষক বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। প্রয়োজনে অর্ধেক দাম আগাম দিয়ে কৃষকের গোলায় ধান রাখা ও সরকারি গুদামে সরবরাহের পর বাকি অর্ধেক দাম পরিশোধ করার পদ্ধতি চালু করতে হবে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কৃষক জোট আয়োজিত মানববন্ধন ও সমাবেশে ইনু এসব কথা বলেন।
জাতীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদ কার্যকরী সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি