জোকস

 স্ত্রী :ওগো শুনছ, অনেকদিন ধরেই তুমি সংসারের কোনো কিছুর দিকে নজর দিচ্ছ না। এখন আমার কিছু জিনিস প্রয়োজন। স্বামী :কী কী? স্ত্রী :এই ধরো ঈদের জন্য ছেলেমেয়ে আর আমার তিন সেট জামা। বিছানার চাদর, একটা নতুন চেয়ার, একটা এলসিডি টিভি, ছেলের জন্য একটা মোবাইল আর মেয়ের জন্য একটা নতুন পড়ার টেবিল... স্বামী :সবই না হয় বুঝলাম। কিন্তু এগুলোর জন্য আমার আগে চারটা জিনিস প্রযোজন। স্ত্রী :কী? স্বামী :একটা বন্দুক, একটা মুখোশ, শহরের একটা ব্যাংকের নকশা আর মাসখানেক গা ঢাকা দেওয়ার মতো একটা জায়গা!  প্রেমিকা তার প্রেমিকাকে বলছে, ‘প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই। আমার সুখ, দুঃখ, হাসি, কান্নাসব!’ প্রেমিকা :শুরুটা তাহলে তোমার এটিএম কার্ড আর কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক।  শপিং মলের থেমে থাকা একটা এস্কেলেটরের মাঝ পথে একজন সর্দারজিকে একা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে এলেন শপিং মলের এক নিরাপত্তারক্ষী— :কি হে সর্দার, আপনি এই এস্কেলেটরটার মাঝ পথে দাঁড়িয়ে আছেন কেন? হয় ওপরে যান না হয় নিচে নেমে আসুন। :বোকার মতো কথা বলো না তো! দেখতে পাচ্ছো না কারেন্ট নেই বলে এস্কেলেটরটা থেমে আছে। এখান কারেন্ট না আসা পর্যন্ত এটা যদি না চলে তাহলে আমি ওপরে বা নিচে যাব কেমন করে?