প্রবীণ দিবসে হাতিয়ায় শোভাযাত্রা
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ১৯:১৯
গত ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সংস্থার উদ্যোগে হাতিয়া উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার হাতিয়া ম্যানেজার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈন উদ্দিন, সংস্থার মনিটরিং অফিসার শেখ মাহবুবুল আলম আব্দুল জলিল প্রমুখ। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘প্রবীণের প্রত্যাশাই আমাদের ভবিষ্যত্’’।