২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বাংলা হিমন এডওয়ার্ড গোমেজ,সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাইস্কুল গত বুধবারের পর এসো পাঠ্যবইয়ের কয়েকটি অনুচ্ছেদের বিরাম চিহ্ন ব্যবহার চর্চা করি: বিরামচিহ্নের ব্যবহার ১. বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমোর কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস — আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ ভাব তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতো কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালবাসতে হবে সবাই আমাদের আপনজন। ২. বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই এর অর্থ পৃথিবীর অন্য কোথাও টাইগার বা বাঘের দেখা যদি মেলেও তবু বাংলাদেশে টাইগারের কোনো তুলনা নেই রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য তুলনাহীন। ৩. মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেসব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাখপাখালি বেশ শানিতেতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। ৪.শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে ছোটদের হইচই ইশকুল মাঠে ৫. একাত্তরে পাকিস্তানি সোনাবাহিনীর বিরুদ্ধে কত ভাবেইনা যুদ্ধ করতে হয়েছিল আমাদের জলে স্থলে অন্তরীক্ষে মুক্তিযোদ্ধারা সর্বাত্মক যুদ্ধে পরাভূত করছিল শত্রু সেনদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করে নিয়েছি এরকমই এক যুদ্ধে শহিদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ৬. যে বই জুড়ে সূর্য ওঠে পাতায় পাতায় গোলাগ ফোটে সে বই তুমি পড়বে যে বই জ্বালে ভিন্ন আলো তোমাকে শেখায় বাসতে ভালো সে বই তুমি পড়বে ৭. আজকাল কি পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না মামার কাছে জানতে চাইলাম আমরা মামা বললেন বেশ ভালো কথা জিজ্ঞেস করছে তোমরা হ্যাঁ আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে ৮. এই যে ছবি আঁঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ সব মিলে এক ছবি নেই তুলি নেই রঙ তবুও আঁঁকতে পারি সবই ৯.এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু চরায় রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই শোনে বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। ১০.তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্তর বাড়ি দুপুরে রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি তেড়ে আসবে পথেও তো লোকজন দেখছি নে। ১১. কিন্তু বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামে নি সে যে কী বিস্ময়কর বলে কাউকে বোঝান সম্ভবই নয়। ১২. কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে দু একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে ১৩.দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশোনায় সে ভালো খেলাধুলাও করে বাড়ির কাজকর্ম তেমন করতে ঘয় না তবু বাবা মায়ের সাথে সাথেও থাকে তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে ১৪. যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহাচালক মোদের কখনো করো না সে পথগামী পরবর্তী অংশ আগামীকাল