মহেশখালীর ২টি সড়ক
দ্বীপবাসীর দুর্ভোগ
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ১৯:৫৮
কক্সবাজারের মহেশখালীতে ২টি গুরুত্বপূর্ণ প্রধান সড়কের সংস্কার না হওয়ায় স্থানীয় জনগণের দুর্ভোগ বেড়েছে দিন দিন। আগামী ৩ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমন সংবাদ শুনে সড়ক দুটি সংস্কারের হস্তক্ষেপ কামনা করেছে দ্বীপবাসী।
মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতা বাজার সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পণ্যবাহী ভারি যানবাহন চলাচলের কারণে সড়ক দুটি নিম্নমানের সংস্কারের পরেই খানাখন্দে পরিণত হয়। একই সাথে উপজেলা সদরের পার্শ্ববর্তী রাস্তাগুলোতে যানবাহন চলাচল করতে পারছে না। গর্ভবতী মহিলাদের ও রোগীদের দ্রুত চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়াও ঝুঁকিপূর্ণ।
গ্রীষ্মকালীন সময়ে কিছু সড়কের সংস্কার হলেও প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রধান সড়কটি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গোরকঘাটা বাজার থেকে কালারমারছড়া, কালারমারছড়া-জনতা বাজারে ১৬ কিলোমিটার সড়কটি সংস্কার একান্তই জরুরি হয়ে পড়েছে।