মালয়েশিয়ায় নিহত শ্রমিকের লাশ দাফন
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ১৯:৫৯
মালয়েশিয়ায় নিহত শ্রমিকের লাশ গতকাল শুক্রবার উপজেলার ভাতুড়িয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে। পারিবারিক সুত্রে জানা যায় গত ২৪ অক্টোবর মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় আছির উদ্দীন (৪০) নামের ওই নির্মাণ শ্রমিক হার্টএটাকে মারা যায়। আছির উদ্দিন ২০০৭ সালে ভাগ্য উন্নয়নের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমায়। গত চার মাস আগে সে ২ মাসের ছুটিতে দেশে আসে। সমপ্রতি ছুটি শেষে সে আবার মালয়েশিয়ায় ফিরে যায়। আসির উদ্দীন জেলার হরিণাকুণ্ডু থানার ভাতুড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে। দুই সন্তান ও স্ত্রীসহ পরিবারের লোকজনের অপেক্ষার প্রহার শেষে গতকাল শুক্রবার সকালে তার লাশ এসে পৌছালে গ্রামে শোকের ছায়া নেমে আসে । পরে আসির উদ্দীনের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।