কিশোরগঞ্জে পিতা-পুত্রের জেল-জরিমানা

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ গত বৃহস্পতিবার ভৈরব উপজেলার জগমোহনপুর গ্রামের শামছুল হককে হত্যা ও তার পিতা আবুল কাশেমকে গুরুতর জখম করার দায়ে একই গ্রামের আ. কুদ্দুসকে যাবজ্জীবন এবং তার পুত্র হীরা মিয়াকে সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আ. কুদ্দুস ও হীরা মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামিরা পলাতক। জানা যায়, বোরো ধান কাটা নিয়ে অষ্টগ্রাম উপজেলার জনসাই হাওরে ২০০৮ সালের ২৬ জুলাই কথা কাটাকাটির এক পর্যায়ে আ. কুদ্দুস বল্লম দ্বারা শামসুল হকের এবং হীরা মিয়া আবুল কাশেমের বুকে ঘাই দিয়ে গুরুতর জখম করে। অষ্টগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শামসুল হক মারা যান।