মৌলভীবাজারে জাতীয় যুব দিবসের আলোচনা

প্রশিক্ষিত যুব শক্তি উন্নয়নের দৃঢ় ভিত্তি, এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারে গতকাল শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জেলা শাখা আয়োজন করে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট ভবনে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ এম, এ, শহীদ এম.পি ও উপ-পরিচালক আ, ন, ম, আতাউর রহমান। প্রধান অতিথি জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী যুবদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।