কালকিনিতে ব্যবসায়ী খুন অর্ধশত বাড়ি ঘরে লুটপাট

কালকিনিতে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে বাবুল বেপারী নামের এক স’মিল ব্যবসায়ীর হাত ও পা কেটে খুন করা হয়েছে। এ ঘটনার জের ধরে অর্ধশতাধিক বাড়িঘর লুট ও ঘরে আগুন লাগানো হয়। হত্যার ঘটনায় ৩২ জনকে আসামী করে মামলা করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজ শেষে মোক্তারহাটে চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মন্নান সরদার সর্দ্দারের সমর্থক বাবুলকে পিছন থেকে চোখে মরিচের গুড়া দিয়ে মাটিতে ফেলে বাম পায়ের হাটু বরাবর ও হাত কেটে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবাহান গোলাপের বোন জামাই বর্তমান চেয়ারম্যান চাঁনমিয়া শিকদারের সমর্থকরা। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি সদর হাসপাতাল ও পরে অবস্থা গুরুতর দেখে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এর জের ধরে শুক্রবার সকালে নিহতের লোকজন অর্ধশতাধিক বাড়ি ভাংচুর ও ঘরলুট করে নিয়ে যায়।