পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২০:০৪
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২৫ জন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুমিল্লা
জেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় গত বৃহস্পতিবার বিকালে বাস চাপায় সালাউদ্দিন (২৩) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন। সে আদর্শ সদর উপজেলার আলেখারচর গ্রামের সোলেমান মিয়ার পুত্র।
মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল-মহাজনপুর সড়কের কোলা গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্যালোইঞ্জিন চালিত আলগামনের ধাক্কায় নাহারউদ্দীনের মেয়ে শোভা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়।
শিবালয় (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার সকালে বাস ও লেগুনা ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মানিকগঞ্জ সদর ও স্থানীয় মু্ন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।