বানসালীর আস্থা অর্জন করেছেন দীপিকা!
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২০:৪৪
বানসালীর চলচ্চিত্র মানেই আবেগ, অনুভূতি, নির্মাণশৈলী, পোশাক ও ফ্রেমিংয়ে তাক লেগে থাকার মতো একটি পরিপূর্ণ কাজ। এ যাবত্কালে সবক’টি ছবিই প্রশংসিত তার। এর মধ্যে কিছু কিছু চলচ্চিত্র বিশ্বব্যাপী সমাদৃত। গুণী এই পরিচালকের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়ার জন্য উত্ পেতে থাকেন প্রায় সকল সেলিব্রেটিরাই। এবার সেই সুযোগ পেলেন দীপিকা পাড়ুকোন। সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘রাম লীলা’ শিরোনামের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন দীপিকা ও রণবীর সিং। এরইমধ্যে শুটিং শেষ হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বানসালী বলেন, ‘দীপিকার সঙ্গে কাজ করে নতুন এক অভিজ্ঞতা হলো। কাজের প্রতি অগাধ ভালোবাসা তার। তাকে নিয়ে ভবিষ্যতে আরও একটি ছবি করার পরিকল্পনা করছি। আশাকরি দর্শকরা তার অভিনয় দেখে প্রশংসাই করবে।’