ওরা তিনজনই বেজায় ব্যস্ত এখন!

জামিল, রনি, সজলদের পর ‘মীরাক্কেল’ আর তেমনভাবে জমেনি। তবে ‘মীরাক্কেল’ এর কল্যাণে এখন বেজায় ব্যস্ত এই তিন তারকা। জামিল এখন বেশ ক’টি চলচ্চিত্রের কাজ করছেন। কাজে নেশাতুর এই ছেলে এখন উপস্থাপনা, অভিনয় আর গান তিনটিই পাশাপাশি চালাচ্ছেন। অন্যদিকে ‘মীরাক্কেল’ চ্যাম্পিয়ন আবু হেনা রনি মাঝে তার পরীক্ষার জন্য বেজায় ব্যস্ত থাকলেও আবার সবকিছু গুছিয়ে নিজেদের কাজ শুরু করেছেন। আনোয়ারুল আলম সজল খানিকটা কথা কম বলে চুপচাপই থাকেন। তবে এই লাজুক স্বভাবেও কাজ করছেন প্রতিনিয়ত। তিনজনই গেল ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে স্যাটায়ার অনুষ্ঠান করে বেশ নজর কেড়েছেন। আর আসছে নভেম্বরে তাদের একসাথেই একই চলচ্চিত্রে দৌড়ঝাপ করতে হবে। ‘টম এন্ড জেরী’ শিরোনামের একটি চলচ্চিত্রে এই তিনজন একসাথে এক ছবিতে অভিনয় করছেন। নিজেদের ক্যারিয়ার প্রসঙ্গে জামিল বলেন,‘ আমাদের ভেতরে মীরাক্কেলের একটা প্রতিযোগিতার লড়াই থাকলেও সবসময় একসাথেই থাকতাম। এখানেও জোট বেধেই কাজ করছি। আবার প্রত্যেকে আলাদা ক্যারিয়ারও গোছানোর তাগিদ নিচ্ছি। সবমিলিয়ে র্দকেরা আমাদের বিভিণ্ন ও বিচ্ছিন্ন কাজ গুলো বেশ ভালভাবেই গ্রহন করছেন এটাই সবচেয়ে সুখের কথা।