মুক্তি পেল ‘কৃষ থ্রি’

বহু প্রতীক্ষার পর অবশেষে গতকাল বলিউড বক্স অফিসে মুক্তি পেল ২০০৬ সালের ‘কয়ি মিলগায়া’-এর তৃতীয় সিক্যুয়াল ‘কৃষ থ্রি’। ছবিটি আরও দুই বছর আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণবশত এতটা সময় লাগল। এবারের সিক্যুয়ালে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন—কৃষ্ণা মেহরা ও রোহিত মেহরা। রাকেশ রোশন পরিচালিত ও প্রযোজিত এই ছবিটিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত, বিবেক ওবেরয়। এই ছবির মধ্য দিয়ে বিবেক ওবেরয়কে ও কঙ্গনা রানাউতকে প্রথমবারের মতো ভিল্যান চরিত্রে দেখা যাবে।’