প্রিমিয়ার ডিভিশন দাবা শুরু আজ
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২১:৩৭
নয়টি ক্লাবের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আজ শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ।
গতকাল শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। শিরোপাধারী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, অ্যাক্সেস দাবা ক্লাব, প্রীতম-প্রিজম দাবা ক্লাব নারায়ণগঞ্জ, লিওনাইন দাবা ক্লাব এবং গোপালগঞ্জ দাবা ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হবে।-খবর বিজ্ঞপ্তির