জমি নিয়ে বিরোধ

লাকসামে প্রতিপক্ষের হামলায় আহত ৩০

কুমিল্লার লাকসামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শ্রীয়াং গ্রামের রাজন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সাইফুল ইসলামের পরিবারের সঙ্গে পাশের বাড়ির আব্দুল মান্নান মনুর পরিবারের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়।