বিএনপি নেতা রফিকুল হত্যা মামলায় র্যাবের চার্জশিট শিগগীরই
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫১
ঢাকা সিটি ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি রফিকুল ইসলাম মজুমদার হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। চার্জশিট প্রস্তুতির পথে। র্যাব শিঘ্রই চাঞ্চল্যকর এ মামলার চার্জশিট আদালতে দাখিল করতে যাচ্ছে। এ মামলার আসামি রফিকুলের স্ত্রী, শাশুড়িসহ কয়েকজন ।
এ বছর জানুয়ারি মাসে শাশুড়ির শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন রফিকুল ইসলাম। ৫ জানুয়ারি রাতে একদল অস্ত্রধারী তাকে তুলে নিয়ে যায়। পরের দিন শাশুড়ি লিপি বেগম সাংবাদিকদের কাছে বলেন, অপহরণকারীরা নিজেদের র্যাব পারিচয় দেয়। ওইদিন রাতে অপহরণকারিরা তাকে মাইক্রোবাসে তুলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবড়ে গ্রদের মাঠের মধ্যে নিয়ে হত্যা করে। কুমারখালী পুলিশ লাশ উদ্ধার করে। বিএনপি থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। ৯ দিন পর নিহতের ছেটভাই মফিজুর রহমান শৈলকুপা থানাতে মামলা করেন। পুলিশ ঘটনার দীর্ঘদিনেও কোন কিনারা করতে পারে না। আগস্ট মাসের ৬ তারিখে মামলার তদন্তভার র্যাবের উপর দেয়া হয়।
মামলার সুপারভাইজিং অফিসার র্যাবের সহকারি পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত ৪ জনের স্বীকারোক্তি মূলক জবানবন্দী ও তদন্তকালে প্রাপ্ত আরো তথ্য প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরির কাজ চলছে।